1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
জাফলংয়ে ইয়াবা ব্যবসায়ী লালু গ্রেফতার১। - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ad

জাফলংয়ে ইয়াবা ব্যবসায়ী লালু গ্রেফতার১।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৪৪ Time View

জাফলংয়ে ইয়াবা ব্যবসায়ী লালু গ্রেফতার১।

 

সিলেট ব্যুরোঃ
সিলেটের মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় এর দিকনির্দেশনায় জেলা ডিবির মাদকের অভিযান গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং বাজার এলাকায় ইয়াবাসহ লাল মিয়া লালু (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৪৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল (২২ মে) রাত দশ টার দিকে গোয়াইনঘাট থানাধীন জাফলং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লালু উপজেলার লাখেরপাড় গ্রামের আব্দুস সালামের পুত্র। এ বিষয়ে এসআই নিতাই লাল রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জেলা পলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।

শনিবার ডিবি কতৃক গ্রেফতারকৃত আসামীকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি