1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজাপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ad

রাজাপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
  • ১৪১ Time View

রাজাপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি সংযুক্তঃ
রিয়া আক্তার ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলা সদরের বাদুরতলা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের তল্লাশী করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত নিজাম খন্দকারের ছেলে মো. নাজমুল খন্দকার (২৬), বড়ইয়া ইউনিয়নের উত্তর উত্তরপুর গ্রামের মৃত হুমায়ুন কবির হাওলাদারের ছেলে মো. শাওন হাওলাদার (২০)।

ঝালকাঠি গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মো. মাইনউদ্দিন বলেন, এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার সকালে আদালতে সোপর্দ হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি