1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
শেরপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ - dainikbijoyerbani.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ad

শেরপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

কাকন সরকার শেরপুর :

জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং যুবকদের মাঝে যুব ঋণ বিতরণ ও সনদপত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর এ কে এম জহিরুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর মিজ্ আসমা বিনতে রফিক।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুনুর রশিদ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বেকারত্ব নিরসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে যুবসমাজকে দক্ষতা অর্জন ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এ ঋণ তরুণ উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

দক্ষ, আত্মপ্রত্যয়ী ও কর্মমুখী যুবসমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি