1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নরসিংদীতে ডাকাতে ছুরিকাঘাতে এক যুবক নিহত - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ad

নরসিংদীতে ডাকাতে ছুরিকাঘাতে এক যুবক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১২০ Time View

আশরাফুল ইসলাম সবুজ

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীতে বাড়িতে ডাকাতি করার সময় বাধা দেয়ায় সাজ্জাদ হোসেন আরিফ (৩৬) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে ডাকাতরা। শুক্রবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ পালিয়ে যায়।

নিহত সাজ্জাদ হোসেন আরিফ ওই এলাকার মোবারক হায়াত এর ছেলে ও পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। নিহতের স্বজনেরা জানান, ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাত দোতলা ওই বাড়ির পেছনের দিক থেকে জানালার গ্রিল কেটে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় আরিফ বাধা দিলে ডাকাতরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন আর্তচিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতরা ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ ৬৫ হাজার টাকা লুট করেছে বলে জানিয়েছেন গৃহকর্তা মোবারক হায়াত।

খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার ঘটনাটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটানো হয়েছে তদন্তের পর তা বলা যাবে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। আরিফের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি