1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বনভোজনের চাঁদা না দেয়ায় মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাংচুর, আটক১ - dainikbijoyerbani.com
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ad

বনভোজনের চাঁদা না দেয়ায় মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাংচুর, আটক১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৭৯৬ Time View

ছবিসহ
বনভোজনের চাঁদা না দেয়ায়
মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাংচুর, আটক১

মাদারীপুর,প্রতিনিধি
বনভোজনের চাঁদা না দেয়ায় সোমবার দুপুরে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা চালিয়েছে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আল আমিন বেপারী (১৬) নামে একজনকে আটক করে পুলিশ দিয়েছে কর্তৃপক্ষ। আটক আল আমিন শহরের কুকরাইল এলাকার বেলায়েত বেপারী ছেলে।
মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তুম আলী জানান, বনভোজনের যাবার নামে অফিসে ঢুকে চাঁদা দাবী করে ৭ থেকে ৮ জন অজ্ঞাত যুবক। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অফিসের কর্মকর্তাদের দেখে নেয়ার হুমকি দিয়ে বাহিরে বেরিয়ে যায়। পরে অফিসের মূল ফটকের গেইট আটকে সেবা নিতে আসা গ্রহীতাদের আসা যাবার পথ বন্ধ করে দেয় ওই যুবকরা। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্যদের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ইটপাটকেল ছুঁড়ে হামলা চালিয়ে পাসপোর্ট অফিসে ভাংচুর করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে আল আমিন নামে একজনকে আটক করা হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা জানান, সরকারি কাজে বাধা দেয়ার দায়ে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

আরিফুর রহমান মাদারীপুর,প্রতিনিধি
২৯-১২-২০২০
০১৯৩৬৩১৬২০৫

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি