1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ইন্দুরকানীতে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা - dainikbijoyerbani.com
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ad

ইন্দুরকানীতে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ১৯২ Time View

ইন্দুরকানীতে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরে ইন্দুরকানীতে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুরের ইউনয়িনের খোলপটুয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদার বাড়ি থেকে তার মেয়ে জান্নাতি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতি আক্তার চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলেন। পড়ালেখা বাদ দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় শুক্রবার বিকেলে মা কুলসুম বেগম তাকে বকুনি দেন। আর তাতেই অভিমান কওে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে বেঁধে আত্মহত্যা করেন জান্নাতি আক্তার।
ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, জান্নাতি আক্তার পড়ালেখা না করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় মা-বাবার বকুনিতে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে রাতেই লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে মৃত্যুর কারণ উদঘাটন করা যাবে বলে তিনি জানান।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি