1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পটুয়াখালী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে প্যারেড অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ad

পটুয়াখালী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২২ খ্রি. শনিবার সকাল ০৮.০০ টায় পটুয়াখালী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও সকাল ৯:০০ টায় কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম। এ সময় তিনি পুলিশ সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যে জেলা পুলিশের শৃংখলা, যথাযথভাবে ইউনিফর্ম পরিধান, স্যালুট প্রদান ও জেলার আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। মাস্টার প্যারেডে, প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শাহেদ আহমেদ চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল), পটুয়াখালী। প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় অস্ত্রগার, পুলিশ ব্যারাক, মেস, রেশন ষ্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা ও ক্লোথিং স্টোর ও ডিপার্টমেন্টাল স্টোর পরিদর্শন করেন।

সেপ্টেম্বর/২০২২ মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী এর সভাপতিত্বে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা ও পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় পটুয়াখালী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম, নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যেমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অপরাধ পর্যালোচনা সভায় আগষ্ট/২০২২ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকসকার্য সম্পাদনের জন্য পুলিশ সুপার মহোদয় পটুয়াখালী জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরুপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। মাসিক কল্যান সভায় জেলার সকল ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের যাবতীয় সামষ্টিক কল্যাণের বিষয়ে আলোচনা হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং সভাপতি মহোদয় তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। এ সময় আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পটুয়াখালী, সাজেদুল ইসলাম সজল, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),পটুয়াখালী, আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার(কলাপাড়া সার্কেল),পটুয়াখালী, শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার(বাউফল সার্কেল),পটুয়াখালী, এম মোরশেদ তোহা, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল), পটুয়াখালীসহ সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি