1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
- dainikbijoyerbani.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ad

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

একই পরিবারের ৪ জন সদস্য নিয়ে স্কুল ম্যানেজিং কমিটি গঠন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ

 

স্টাফ রিপোর্টার :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭০ নং ভেচকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ কিছু স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২৬ ইং) মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে ওই স্কুলের মোঃ সবুজ হাওলাদার নামের একজন অভিভাবক লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ৭০ নং ভেচকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্যের একটি নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে একই পরিবারের ৪ জন সদস্য এবং এরই মধ্যে সেই একই পরিবারে সভাপতি ও সহ-সভাপতি রয়েছে। আর এই ১২ সদস্যের অধিকাংশ সদস্যরাই আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নিয়ে করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে উক্ত ম্যানেজিং কমিটি গঠনে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যোগসাজশ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন অভিযোগ দায়ের কারী মোঃ সবুজ হাওলাদার। এমনকি একটি ম্যানেজিং কমিটি গঠনের আগে যেই নীতিমালা রয়েছে তার কোন কার্যক্রম কর্নপাত না করে নিজেদের মনগড়া অনুযায়ী কমিটি গঠন করেছেন বলে জানান তিনি। এবিষয়ে ওই স্কুলের অভিভাবক মোঃ সবুজ হাওলাদার কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করে বিদ্যালয়ের মান রক্ষার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এ অনিয়মের সাথে যারা জড়িত তাদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। এবিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রাব্বী লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি সম্পর্কে ৭০ নং ভেচকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বক্তব্য নেয়া সম্ভব হয়নি, যদি তার বক্তব্য পাওয়া যায় তাহলে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

[10/9, 11:36 AM] +880 1756-855776: বেতাগীতে পুরোনো ভিটায় ঘর তুলতে বাধা, বিপাকে সৌদিপ্রবাসী জসিম

 

মোঃ সোহেল রানা (বরগুনা)

 

বরগুনার বেতাগী উপজেলার করুনা গ্রামে নিজেদের পুরোনো বসতভিটায় নতুন করে ঘর নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন সৌদিপ্রবাসী মোঃ জসিম হাওলাদার । এ ঘটনায় তাঁর ঘর নির্মাণকাজ ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন তিনি। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

জসিম হাওলাদার মৃত হাকিম হাওলাদারের একমাত্র ছেলে। তিনি এ বছর দেশে এসে নিজেদের পুরোনো বসতভিটায় নতুন করে ঘর নির্মাণের উদ্যোগ নেন। তবে তাঁর চাচা আঃ জলিল হাওলাদার এতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জসিম।

 

জসিম হাওলাদার বলেন, আমার চাচা বিভিন্নভাবে বাধা দিচ্ছেন, যাতে আমি পুরোনো ভিটায় নতুন করে ঘর তুলতে না পারি। ঘর নির্মাণের জন্য মিস্ত্রি কাজে নিয়েছি। কিন্তু কাজ বন্ধ থাকায় তাঁদের বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। এই মুহূর্তে আমাকে সহযোগিতা করার মতো কোনো আত্মীয়স্বজনও পাশে নেই। জমি নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি।

 

অন্যদিকে, অভিযোগের বিষয়ে আঃ জলিল হাওলাদার বলেন, আমার জমি আমাকে বুঝিয়ে না দিয়ে তারা ঘর তুলতে গেলে আমি আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেছি। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। তাঁদের মতে, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা উচিত, যাতে বিরোধের অবসান ঘটে।

 

এদিকে, জমির মালিকানা ও সীমানা নিয়ে বিরোধের কারণে ঘর নির্মাণকাজ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। আদালতে চলমান মামলার নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে বিষয়টির আইনগত সমাধান হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি