
ছাগলনাইয়ায় “জান্নাত মেডিকেল হল” উদ্বোধন
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ডাক বাংলোর সামনে থানা সড়কের পাশে মনোরম পরিবেশে সকল প্রকার ঔষধ সামগ্রী সুলভ মূল্যে জনসাধারণ এর মাঝে সেবা প্রদান করার লক্ষ্যে আজ রবিবার বিকাল ৪ টায় ” জান্নাত মেডিকেল হল” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জান্নাত মেডিকেল হলের প্রোপ্রাইটর মোহাম্মদ ফাহাদ শেখের পরিচালায় শুভ উদ্বোধন করেন ছাগলনাইয়া পৌর মেয়র মোঃ মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঈমাম হোসেন,ছাগলনাইয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননি ,সাংবাদিক মাসুম বিল্লাহ ,সৌরভ মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ।
মিলাদ ও দোয়া মাহফিলের পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সেলিম।
Leave a Reply