1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গলাচিপা উপজেলা আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ad

গলাচিপা উপজেলা আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

মোঃমাজহারুল ইসলাম মলি

গলাচিপা (পটুয়াখালী) থেকে:

গলাচিপা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক করন, নারী শিশু নির্যাতন প্রতিরোধ, গ্রাম্য আদালত ব্যবস্থাপনা কার্যক্রম, সড়ক নিরাপত্তা, সন্ত্রাস,মাদক,ও নাশকতা প্রতিরোধ বিষয়ে, গলাচিপা উপজেলা পরিষদ হল রুমে বেলা ১১ঃ৩০ মিনিটে সকল ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ট সদস্য ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, গন-মাধ্যম কর্মী সহ বিভিন্ন প্রতিনিধিদের অংশগ্রহনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কাজী আব্দুল মমিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজু আক্তার, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, আওয়ামী লীগের প্রবীণ নেতা হাজী মোহাম্মদ শাহজাহান মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ প্রমুখ। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে বক্তব্য রাখেন, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, চর বিশ্বাস ইউপির চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন বাবুল, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়। এছাড়া উপজেলার সার্বিক নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা সহ এলাকার চুরি, নাশকতা সহ সকল অপরাধ প্রবণতা প্রতিরোধে প্রশাসন সার্বিক সহযোগিতা করবেন বলে ইউএনও জানায়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি