1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আমতলী পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরন - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ad

আমতলী পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৮ Time View

আমতলী পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরন

আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে পৌরসভা প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মজিবুর রহমান ।

শুক্রবার সকালে পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এই কম্বল বিতরণ করে সংশ্লিষ্টরা।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে মেয়র মো. মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের শীত নিবারণের জন্য কম্বল পাঠিয়েছেন। আমরা তা আপনাদের মাঝে বিতরণ করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, নারী কাউন্সিলর মোসাঃ লিপি বেগম, মোসাঃ ফরিদা ইয়াসমিন ও সাংবাদিক বৃন্দ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি