1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সিএসএস প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরনে মোংলা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ad

সিএসএস প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরনে মোংলা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

সিএসএস প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর
স্মরনে মোংলা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোংলা প্রতিনিধি।
সিএসএস এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরনে সিএসএস মোংলা শাখার আয়োজনে মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারি) মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম গোপালগঞ্জ জোন এর পক্ষ থেকে মোংলা ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত সিএসএস মোংলা অফিস কার্যালয়ে অসহায় এবং সুবিধাভোগী সদস্যদের ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিন ব্যাপি চলা চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকের অফিসার ডাঃ মো: ইব্রাহীম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সহকারি কমিশনার (ভুমি) মো:হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মোংলা পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগ সভাপতি এস এম কবির, মোংলা পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিল১,২,৩ নং ওয়ার্ড জাহানারা হোসেন (চানু), ১ নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি মো:আবুল কালাম শিকদার, আরাজী মাকরঢোন ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রীন্সিপাল মো. মনিরুজ্জামান, ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি মো:শহিদুল মোল্লা প্রমূখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন (সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোংলা) মো: রফিকুল ইসলাম এবং সার্বিক পরিচালনা করেন (সহকারি ব্রাঞ্চ ম্যানেজার) মোংলা মি.নিখিল চন্দ্র দেবনাথ, সহযোগীতায় আফরোজা খানম, দীপ্তি বিশ্বাস, মো:শহীদ শেখ। এ সময় ২ শতাধীক নারী-পুরুষ ও শিশুদের
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখ্য,
রেভারেন্ড পল মুন্সী বে-সরকারী সংগঠন সিএসএস এর প্রতিষ্ঠাতা। ১৯৬২ সালের জুলাই মাসে মি.ডেভিড স্টকলির ( ইংল্যান্ডের রানী কর্তৃক ‘নাইট’ উপাধি প্রাপ্ত হন। ১৯৬৮ সালে জুলাই মাসে তাকে জাপানে এশিয়ান রুরাল ইনস্টিটিউট নামক একটি শিক্ষাকেন্দ্রে বিভিন্ন প্রকারের সমাজ ও পল্লী উন্নয়নমূলক প্রশিক্ষণে প্রশিক্ষিত করার ব্যবস্থা করেন। জাপানের এই শিক্ষাকেন্দ্রে ডঃ তোশিহিরো ট্যাকামির নেতৃত্বে রেভাঃ মুন্সী সমবায় সমিতি, চাষবাস, পশুপালন ও ফার্ম মেশিনারী সম্পর্কিত প্রশিক্ষন শেষে ১৯৬৯ সালের মার্চ মাসে দেশে ফিরে এসে তার পূর্বের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত করেন বে-সরকারী সংগঠন সিএসএস। এই মহান মানুষটি সর্বসময়ে নিজের কথা চিন্তা না করে দেশের দুর্দশাগ্রস্ত ও অবহেলিত মানুষের কথা চিন্তা করা ও সেবা দেয়াই ছিলো তার চিন্তা ধারা। প্রতিষ্ঠিত করেন রেভাঃ পল স্কুল এন্ড কলেজ, এতিমখানা, পলিটেকনিক কলেজ, হার্ভেস্ট প্রজেক্ট,রেভাঃ আব্দুল ওয়াদুদ হাসপাতাল, এমএফপি প্রজেক্ট, মৎস ও ডেইলি ফার্ম সহ আরো অনেক। অদম্য ইচ্ছাশক্তি, মনের প্রেম এবং ঈশ্বরে নির্ভরতায় যারা উৎসর্গীত, পৃথিবীতে তারাই হয়ে উঠেন ক্ষণজন্মা মহামহিম। রেভাঃ পল মুন্সী তাদেরই একজন। ১৯২৯ সালের ২১ শে মার্চ তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের মানভূম জেলার পুরুলিয়াতে তার জন্মগ্রহন করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি