1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ad

গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড

মোংলা প্রতিনিধি।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবন সংলগ্ন ভেটখালি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এতথ্য নিশ্চিত করেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান, বিএন। তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন কৈখালীর একটি টহলদল ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন কয়রার ভেটখালি বাসস্ট্যান্ড বাজার সংলগ্ন এলাকা থেকে এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করে কোস্টগার্ড সদস্যরা। আটক দুই মাদক কারবারির নাম আব্দুল্লাহ আল মামুন (২৩), পিতা- আজিজুল গাজি, মো. তৈয়েবুর রহমান (১৯),পিতা- শামসুর রহমান। আটকরা প্রত্যেকেই সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বাসিন্দা। আটক মাদককারবারিরা দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচার সাথে জড়িত বলে স্থানীয়রা কোস্টগার্ড সদস্যদের অবহিত করেছেন। জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি