
বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র নিহত
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে কলেজ বাজার বটতলী নামক
স্থান সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
১৩ ই ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টায় রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতিতে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত হয়। নিহত ওমর ফারুক (২০)বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ট চাঁদপুর হাসপাতাল এলাকার খালেক ড্রাইভার এর পুত্র।
একই স্থানে ইতিপূর্বে অনেক দুর্ঘটনা ঘটেছে।সে কারণে দুর্ঘটনার পরে স্পিড বেকারের দাবিতে এলাকাবাসী কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখলে, স্থানীয় প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে পুনরায় সড়কে চলাচল শুরু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, নিহত ওমর ফারুক বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ওমর ফারুক নামে এক ব্যক্তি মোটরসাইকেল আরোহী ট্রাকেট চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন। এবং অত্র থানায় একটি ইউডি মামলা ওজু করা হয়েছে। তিনি আরো জানান মৃতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক ট্রাক টি জব্দ করা হয়েছে।
Leave a Reply