1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজাপুরে যুগান্তরের দুই যুগ পূর্তি উদযাপন - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ad

রাজাপুরে যুগান্তরের দুই যুগ পূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭২ Time View

রাজাপুরে যুগান্তরের দুই যুগ পূর্তি উদযাপন
ছবি সংযুক্তঃ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে দৈনিক যুগান্তর পত্রিকার দুইযুগ প্রর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সভাকক্ষে এক স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা মো. নুরুল ইসলাম বাবুল এর রুহেরমাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্বজন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামন।

দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি আবদুল বারেক ফরাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান, প্রেসক্লাব সভাপতি মনিরউজ্জামান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব সোহাগ, বীরমুক্তিযোদ্ধা বাবু প্রানবল্লব সাহা। সমাবেশ শেষে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সমাবেশে বক্তারা বলেন, দৈনিক যুগান্তর পত্রিকা শুরু থেকেই সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছেন। ভবিষ্যতেও তাদের এই সুনাম অক্ষুন্ন রেখে সংবাদ প্রচার করে যাবেন বলে তারা আশা ব্যক্ত করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি