
মোংলার ঐতিহ্যবাহী দিগরাজ ডিগ্রি মহা বিদ্যালয়ে পুনর্মিলনীতে প্রাণের ছোঁয়া
মোংলা প্রতিনিধি।
বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে মোংলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দিগরাজ ডিগ্রি মহা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুআরি) বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থী দের আয়োজনে বিদ্যালয়ের মাঠে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় সমবেত কন্ঠে
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতা রাখেন পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। এ সময় বিদ্যলয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ ধ্রুব শংকর রায় এর সঞ্চালনায় বক্তৃতা রাখেন, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। এ সময় অন্যান্য দের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, বিদ্যলয়ের সাবেক অধ্যক্ষ গোলাম সরোয়ার, সাবেক অধ্যক্ষ শেখ মোতাহার রহমান, বুড়িরডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়, বুড়িরডাঙ্গা ইউপি চেয়্যারম্যান উদয় শংকর বিশ্বাস, পুনর্মিলনী অনুষ্টানের সদস্য সচিব ও প্রাক্তন শিক্ষার্থী শেখ আব্দুস সবুর, প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক শ্রেনি পেশার ব্যাক্তিবর্গ সহ প্রাক্তন ও বর্তামান শিক্ষক / শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বহুদিন পর সতীর্থদের সঙ্গে সাংস্কৃতিক আয়োজনে গানে-আড্ডায় মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত সবার চোঁখেমুখে ছিল মিলনমেলার উচ্ছ্বাস। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বলেন, এই পুনর্মিলনীর মাধ্যমে আমরা আবার সংগঠিত হতে চাই। প্রাক্তন শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী দিগরাজ ডিগ্রী মহা বিদ্যলয়ের উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নে অবদান রাখতে চাই। পুনর্মিলনী অনুষ্টন শেষে ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান।
Leave a Reply