1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রংপুর সাইবার ট্রাইব্যুনালে প্রথম আলো’র সম্পাদকসহ ৪ জনের নামে মামলা - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ad

রংপুর সাইবার ট্রাইব্যুনালে প্রথম আলো’র সম্পাদকসহ ৪ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৫৮ Time View

 

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের রাজারহাট এলাকার নালাকে নদ বানানো এবং অব. মেজর বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলীকে হেয় করে খবর প্রকাশ, ফেসবুকে শেয়ারের ঘটনায় প্রথম আলো’র সম্পাদক ও বেরোবি শিক্ষক ড. তুহিন ওয়াদুদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে রংপুর সাইবার ট্রাইব্যুনালে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫/২৬/২৭/২৯/৩১ ধারায় এ মামলা দায়ের করেন অব. মেজর বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী। মামলা নং ১১/২৩।
মামলায় আসামী করা হয়েছে প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক রাজিব বসুনিয়া, রিপোর্টার জহির রায়হান ও বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।
মামলাটি গ্রহণ করে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।
এদিকে বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সামছুল হুদা জানান, অব. মেজর বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী একজন সম্মানিত ব্যক্তি ও জাতির শ্রেষ্ঠ সন্তান। দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদ পরিবেশনের মধ্যমিয়ে সম্মানিত ব্যক্তির সম্মান হানী করেছেন। আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী আদালতের কাছে ন্যায় বিচার পাবো।

#বিস্তারিত জানতে ও প্রয়োজনেঃ
ফয়সাল পলাশ, সাইবার ট্রাইবুনাল পেশকার (বেঞ্চ সহকারী)।
মোবাইল নং –
01633564414

01740977771
(এডভোকেট হুদা)।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি