1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ঈদুল আজহাকে ঘিরে হিলি বাজারে জমে উঠেছে মসলার বেচাকেনা - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ad

ঈদুল আজহাকে ঘিরে হিলি বাজারে জমে উঠেছে মসলার বেচাকেনা

মিলন হোসাইন, বিশেষ প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৭ Time View

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মসলার বাজারে ব্যাপক চাঙ্গাভাব দেখা দিয়েছে। কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা ভিড় করছেন এই বাজারে।

এ সময় এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি ও শুকনা মরিচের চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, নিয়মিত আমদানি অব্যাহত থাকায় গত বছরের তুলনায় এবার অনেক মসলার দাম কিছুটা কমে এসেছে, ফলে ক্রেতারা স্বস্তি পাচ্ছেন এবং বিক্রিও বেড়েছে।

শনিবার (৯ মে) সকালে বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকেই দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কেউ কোরবানির মাংস রান্নার জন্য প্রয়োজনীয় মসলা কিনছেন, আবার কেউ পাইকারি দামে বেশি পরিমাণে মসলা সংগ্রহ করছেন।

স্থানীয় মসলা ব্যবসায়ী সিফাত হোসেন জানান, গত বছরের তুলনায় সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও জিরার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে বিক্রি বেড়েছে এবং বাজারে ক্রেতাদের চাপও বাড়ছে।

রাজশাহী থেকে আসা ক্রেতা আহসান হাবীব বলেন, ভারত থেকে সরাসরি আমদানি হওয়ায় এখানে ভালো মানের মসলা তুলনামূলক কম দামে পাওয়া যায়, তাই প্রতি বছর তিনি এখান থেকেই কেনাকাটা করেন। এবার দাম কম থাকায় বেশি পরিমাণে কিনতে পারছেন বলে জানান তিনি।

স্থানীয় গৃহিণী সোহানা চৌধুরী জানান, ঈদের রান্নায় ভালো মসলার চাহিদা থাকে। এবার দাম কম থাকায় সংসারের খরচ কিছুটা কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

হাকিমপুর এলাকার বাসিন্দা সাহেদ কবির বলেন, সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে মসলার দাম নিয়ন্ত্রণে রয়েছে এবং এবার বাজার অনেকটাই সহনীয় পর্যায়ে আছে।

ব্যবসায়ীরা মনে করছেন, ঈদের আগ পর্যন্ত যদি সরবরাহ স্বাভাবিক থাকে তবে হিলি বাজার আরও জমজমাট হবে এবং সাধারণ মানুষও তুলনামূলক স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন।

 

জেবি/আরএক্স

ঈদুল আজহা

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি