1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
দোহারে ঘরের ভেতর আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ad

দোহারে ঘরের ভেতর আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি দোহার,
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৮ Time View

ছবি: প্রতিনিধি

দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকায় একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন সালাম শিকদার (৫৭) ও তাঁর স্ত্রী নাছিমা বেগম (৫০)। আগুনে পুরো বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং মরদেহ এতটাই দগ্ধ হয় যে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

তবে একই ঘর থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয় তাদের দুই কন্যা জান্নাতুল (১১) ও খাদিজা (৯)। তারা শারীরিকভাবে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দোহার ইউনিট, দোহার থানা পুলিশ এবং স্থানীয়রা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গৃহকর্তা ও তাঁর স্ত্রীর মৃত্যু ঘটে।

নিহতদের পরিবার দাবি করেছে, শত্রুতাবশত কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আগুনের ভয়াবহতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।

জেবি/আরএক্স

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি