1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আজমিরীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎ - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ad

আজমিরীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩ Time View


‎রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ খ্রিস্টাব্দ উপলক্ষে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়ন এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (১৯ মে) বদলপুর ইউনিয়নের পাহাড়পুর ফুটবল খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। ক্রীড়া, সাংস্কৃতিক ও সৃজনশীল বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাজকুমার দাস । আহ্বায়ক কমিটিতে দায়িত্ব পালন করেন শিক্ষক অজিত কুমার দাস, শিক্ষক মঙ্গল চরণ দাস, নান্টু পুরকায়স্থ, হেলেনা চৌধুরী, সবুতরন্নেছা।
‎অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।
‎শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি