খাট বানানো হয়েছে পাঠদানের বেঞ্চ জোড়া দিয়ে। কক্ষজুড়ে দড়িতে ঝুলছে জামা কাপড়। রয়েছে রান্না করার গ্যাস সহ সকল সরঞ্জাম। পুরোপুরি বসতঘর তৈরি করে নিয়েছেন, বোঝায় উপায় নেই এটি পাঠদানের কক্ষ ছিলো। এমনই ভাবে কলাপাড়া উপজেলার ফাসিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলিকা। ফলে পাঠদানে ব্যহত হচ্ছে ওই বিদ্যালয়ের। স্থানীয় একাধিক অভিভাবকরা নাম না বলার শর্তে জানান, দীর্ঘদিন ধরে আমাদের ছেলেমেয়েরা অভিযোগ করে আসছে। ক্লাস চলাকালীন সময়ে তাদের রান্নাবান্নার কাজ চলতে থাকে। এর গন্ধে ক্লাসে থাকতে পারেনা। গ্যাসের সিলিন্ডার থাকায় সব সময় আতঙ্কে থাকতে হয়। বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলিকা পারভিন বলেন, আমাদের থাকার বাসা নেই এবং বিদ্যালয়ের পাঠদানে ওই কক্ষটি কাজে না আসায় এখানে বসবাস করছি। এছাড়া এই স্কুল থেকে স্থানান্তর হওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। অনুমোদন পেলেই অন্য স্কুলে চলে যাবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা
দেয়া হয়েছে।
#
Leave a Reply