1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সরকারি খাল দখলের অভিযোগে সংকটে এলাকাবাসী, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি - dainikbijoyerbani.com
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ad

সরকারি খাল দখলের অভিযোগে সংকটে এলাকাবাসী, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩ Time View

 

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আনলইবুনিয়া থেকে আমুয়া ত্রিমোহনা পর্যন্ত সংযোগকারী সরকারি খালটি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ অনুযায়ী, খালের দুই পাশ ভরাট করে ঘরবাড়ি নির্মাণসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হচ্ছে। ফলে খালটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং দিন দিন এর অস্তিত্ব সংকুচিত হয়ে পড়ছে।
স্থানীয়দের দাবি, একসময় এই খালের পানি ব্যবহার করে মানুষ গোসল, গৃহস্থালির বিভিন্ন কাজসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করতেন। কিন্তু দখল ও ভরাটের কারণে বর্তমানে পানির সংকট দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ খালটি ব্যবহার করতে পারছেন না।
এলাকাবাসী অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে খালটি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি