1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
অপপ্রচারের প্রতিবাদে নেহার উদ্দিন খানের সংবাদ সম্মেলন: অন্যায়ের বিরুদ্ধে আমার কণ্ঠ রোধ করা যাবে না - dainikbijoyerbani.com
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ad

অপপ্রচারের প্রতিবাদে নেহার উদ্দিন খানের সংবাদ সম্মেলন: অন্যায়ের বিরুদ্ধে আমার কণ্ঠ রোধ করা যাবে না

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২ Time View

 

মোঃ সোহেল রানা  (বরগুনা)

বরগুনার বেতাগী বাজারে সরকারি খাস জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নেহার উদ্দিন খান। শুক্রবার (২৪ জুলাই) এক লিখিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালাচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বেতাগী বাজারে সরকারি খাস জমিতে রাতের আঁধারে দোকানঘর নির্মাণ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি নীতিমালা অনুযায়ী তা অপসারণ করেন। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও অভিযোগ করেন, বেতাগী শহরে প্রভাবশালী ভূমিদস্যুরা সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে এবং বিভিন্ন স্থানে ইট দিয়ে বাউন্ডারি ও রাস্তার ওপর স্থাপনা গড়ে তুলছে। এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
নেহার উদ্দিন খান বলেন, তিনি সবসময় চাঁদাবাজি, দুর্নীতি ও অবৈধ দখলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। রাজনৈতিক প্রতিপক্ষ তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালালেও অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান থেকে তিনি সরে দাঁড়াবেন না।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন, কারাবরণ করেছেন, অসংখ্য মামলার আসামি হয়েছেন এবং ব্যক্তিগত ও ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবুও তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অব্যাহত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, তার বক্তব্যের প্রকৃত সত্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অপপ্রচারের জবাব দিতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি