1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ad

মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

 

সুজল খাঁন,মধুখালী (ফরিদপুর)প্রতিনিধিঃ

মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের তালিকাভুক্ত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাসুদুর রহমান ।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্যা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন, সালেহীন সোয়াদ সাম্মী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শরাফাত শরৎ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রমজান আলী, অঞ্জন সাহা, আবির হোসেন, শহিদুল ইসলাম, মানিক সিকদার, রাজিব হোসেন, সুজল খাঁন, বিপ্রজিত বিশ্বাস, হৃদয় শীল, অসীম কুমার দত্ত, পার্থ রায়সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ইউএনও মাসুদুর রহমান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহ দেন এবং বলেন “সাংবাদিকদের জন্য অবাধ তথ্য প্রবাহের সুযোগ থাকবে। মধুখালীতে কোন ধরনের অন্যায়, অনিয়মের বিষয়ে প্রশ্রয় দেয়া হবেনা। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করতে পারেন। তিনি আরও বলেন“ উপজেলা প্রশাসন প্রেসক্লাবের সাথে সুসম্পর্ক বজায় রেখে পারস্পারিক সহযোগিতায় কাজ করতে আগ্রহী।”ইউএনও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি