1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ সৃষ্টি,ভ্রাম্যমাণ আদালতে ৫১ হাজার টাকা জরিমানা - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ad

ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ সৃষ্টি,ভ্রাম্যমাণ আদালতে ৫১ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়কে ড্রেজারের বালু ফেলে সড়ক ভরাট ও পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যক্তিকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার রিজাপ পার সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভবন নির্মাণের উদ্দেশ্যে পূর্ব ভাণ্ডারিয়ার বাসিন্দা মো. ইউসুফ আলী গাজীর ছেলে মো. দেলোয়ার হোসেন ড্রেজার থেকে বালু ফেলে গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ ভরাট করেন। এতে সড়কে চলাচলে দুর্ভোগের পাশাপাশি পৌরসভার ড্রেন দিয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

এ ঘটনায় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা এবং আবদুল জব্বারের ছেলে মো. শাহিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ব্যক্তিকে মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক এবং পানি নিষ্কাশনের ড্রেন কোনোভাবেই নির্মাণসামগ্রী ফেলে বন্ধ করা যাবে না। জনস্বার্থ, বায়ুদূষণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি