1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বাংলাদেশ ককাসের দায়িত্বে কংগ্রেসম্যান টম সোয়াজি - dainikbijoyerbani.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ad

বাংলাদেশ ককাসের দায়িত্বে কংগ্রেসম্যান টম সোয়াজি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,হালাল মাহমুদ,বাপসনিউজঃ মংগলবার,৩ নভেম্বরের ২৯২৬,নির্বাচনের পর নতুন কংগ্রেস ‘বাংলাদেশ ককাস’ পুনর্গঠনের প্রত্যাশা ব্যক্ত করলেন টম সোয়াজি। ডেমক্র্যাটিক পার্টির এই কংগ্রসম্যান লং আইল্যান্ড এবং কুইন্সের কিছু অংশ নিয়ে গঠিত ‘নিউইয়র্কের তৃতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট এর কংগ্রেসম্যান এবং ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেও তার বিজয়ের সম্ভাবনা প্রবল।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ।২৬ অক্টোবর ২০২৬,সোমবার সন্ধ্যায় বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ানদের উদ্যোগে ফ্লাশিংয়ে ‘হিন্দু টেম্পল সোসাইটি’র মিলনায়তনে দিওয়ালি উৎসবের সাইড লাইনে কম্যুনিটির বিশিষ্টজনদের সাথে কথা প্রসঙ্গে কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের প্রশাসনে বাংলাদেশ ও প্রবাসীদের কল্যাণে কাজের সংকল্প ব্যক্ত করেন। সে অভিপ্রায়েই ক্যাপিটল হিলে নির্জীব ‘কংগ্রেসনাল বাংলাদেশ ককাস’কে সরব করার পাশাপাশি এর নেতৃত্ব গ্রহণের আগ্রহও ব্যক্ত করেন। উল্লেখ্য, কংগ্রেসম্যান সোয়াজি হলেন কংগ্রেসে অত্যন্ত প্রভাবশালী ‘হাউজ ওয়েজ অ্যান্ড মিন্স কমিটি’র (House Ways and Means Committee)-র সদস্য, যা কর, শুল্ক এবং সামাজিক নিরাপত্তা সংক্রান্ত আইন তদারকি করে। এ ছাড়াও তিনি ‘হাউস সিলেক্ট কমিটি অন চায়না’-তে যুক্ত রয়েছেন। সোয়াজি নিজেকে একজন মধ্যপন্থী সংস্কারক হিসেবে উপস্থাপন করেন। তিনি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের কট্টরপন্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে কাজ করার পক্ষে কথা বলেন। তিনি প্রতিনিধি পরিষদের শক্তিশালী ‘প্রবলেম সলভার্স ককাস’-এর ডেমোক্র্যাটিক কো-চেয়ার হওয়ায় বাংলাদেশীদের সামগ্রিক কল্যাণে অবদান রাখতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।

এ সময় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সাবেক উপমন্ত্রী এনামুল হক চৌধুরী শামীম, সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, লেখক-সাংবাদিক ও সম্পাদক নাঈম নিজাম, নিউইয়র্কের কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ, নিউ আমেরিকান ভোটার্স এসোসিয়েশনের সভাপতি দীপা নাথ, জেনোসাইড একাত্তরের প্রতিষ্ঠাতা ড. প্রদীপ কর, নিউইয়র্ক পুলিশে প্রাইভেট ডিটেক্টর শক্তিগুপ্ত, ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের অন্যতম প্রতিষ্ঠাতা বিদ্যুৎ সরকার এবং ইউনিাইটেড হিন্দুজ’র নেতা শ্যামল চক্রবর্তী। প্রসঙ্গত: উল্লেখ্য, বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ছিলেন বেঞ্জামিন গীলম্যান (রিপাবলিকান)। তিনি পরলোকগমনের পর শক্তহাতে দায়িত্ব নিয়েছিলেন ডেমক্র্যাট যোসেফ ক্রাউলি। ১৯৯৯ সাল থেকে ২০১৯ সাল পর্য্ন্ত টানা ২০ বছর বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস, উডসাইড, এল্মহার্টস, এস্টোরিয়ার অংশবিশেষ এবং পার্কচেষ্টার নিয়ে গফিত নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৭ এর প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৯ সালের নির্বাচনে আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো করটেজের কাছে হেরে যাবার পর কংগ্রেসনাল কংকাসও নির্জীব হয়ে পড়েছে। এমনি অবস্থায় টম সোয়াজি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে তা সরব করার সংকল্প ব্যক্ত করায় কম্যুনিটিতে স্বস্তি এসেছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি