1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ মাদক সম্রাট ফিরোজ আটক। - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
ad

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ মাদক সম্রাট ফিরোজ আটক।

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ১৬১ Time View

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ মাদক সম্রাট ফিরোজ আটক।

তারিখ ৩১/০১/২০২১রোজ রবিবার

মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শার্শা উপজেলা প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার পুলিশ রবিবার ভোরে বেনাপোল কলেজ মোড়ে অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক সম্রাট ফিরোজ হোসেন কে আটক করেছে।সে বেনাপোল গ্রামের কলেজ পাড়ার জয়নুল আবেদিন এর ছেলে এবং কলেজ মোড়ে মুদি দোকানদার।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান গোপন সংবাদে জানতে পারি ফিরোজ হোসেন দীর্ঘদিন যাবত ভারত থেকে ফেনসিডিল এনে কলেজ মোড়ে তার মুদি দোকানের আড়ালে ফেন্সিডিল এর ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এমন সংবাদে তার নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার এসআই রিয়েল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১০৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ফিরোজ হোসেন কে হাতেনাতে আটক করা হয়।

এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন ফিরোজ হোসেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী সে দীর্ঘদিন মুদি দোকানের আড়ালে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করছে।এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর হাতে আটক হয়েছিল।
সে মাদক ব্যবসা করে বেনাপোল কলেজের সামনে গড়ে তুলেছে ২টি আলিশান বাড়ি,কেলের কান্দা গড়ে তুলেছেন ১ টি আলিশান বাড়ি,রয়েছেন নামে বে নামে ব্যাংক ব্যালেন্স ও বিপুল পরিমাণ সম্পত্তি। যদি দূর্নীতি দমন কমিশন তদন্ত করে সব বেরিয়ে আসবে।আটকের পর বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। যাহার নাম্বার ৪৯ তারিখ ৩১/০১/২১।

অদ্য দিকে বেনাপোল পোর্ট থানার এসআই রিয়েলের নেতৃত্বে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোঃ মনিরুজ্জামান পিতা ফজলুর রহমান গ্রাম বৃত্তি আচরা বেনাপোল পোর্ট যশোর কে আটক করে। যাহার মামলা নাম্বার ৫০ তারিখ ৩১/০১/২১।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি