1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বান্দরবানে মিনিট্রাক সঙ্গে টমটমের সংঘর্ষে নিহত-১ - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ad

বান্দরবানে মিনিট্রাক সঙ্গে টমটমের সংঘর্ষে নিহত-১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ১২২ Time View

বান্দরবানে মিনিট্রাক সঙ্গে টমটমের সংঘর্ষে নিহত-১

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ বান্দরবান সদরে বালাঘাটায় মিনিট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বালাঘাটা চড়ুই পাড়া মসজিদ এলাকায় ত্রিমুখী সড়কে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শৈসাউ মারমা। তিনি বান্দরবান সদরের থোয়াইনগ্য পাড়ার বাসিন্দা। তিনি ব্যাটারিচালিত টমটমের চালক ছিলেন।

সাচপ্রু নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, শৈসাউ খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি বালাঘাটা থেকে থোয়াইনগ্য পাড়া সড়কে টমটম চালিয়ে পরিবার চালাতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, শৈসাউর মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মিনিট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। পলাতক চালককে আটক করার জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি