1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সুনামগঞ্জ-এর নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের বিবৃতি। - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ad

সুনামগঞ্জ-এর নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের বিবৃতি।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৬০৩ Time View

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি :নিউইয়র্ক, ২২ মার্চঃ
সম্প্রতি সুনামগঞ্জ জেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়ীঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও নির্যাতনের জন্যে প্রবাস থেকে যুকতরাষ্ট্রআওয়ামী লীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ।
১৫ই মার্চ হেফাজতে ইসলামের নেতা বাবুনগরী ও মামুনুল গং কর্তৃক স্থানীয় ওয়াজ মাহফিলে প্রদত্ত সাম্প্রদায়িক উস্কানিমুলক বক্তব্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য্য, বর্তমান আওয়ামী লীগ সরকার ও আসন্ন স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন প্রতিহত করার ঘোষনা দেয়। তারই প্রতিক্রিয়ায় জনৈক হিন্দু যুবকের ফেসবুকে একটি পোষ্ট দেয়।
এই অজুহাতে পুরো গ্রামবাসীর উপর স্থানীয় হেফাজত-জামাতের মধ্যযুগীয় বর্বর হামলা সারা জাতিকে স্তম্ভিত করে দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০১তম জন্ম বার্ষিকীর দিনে অসাম্প্রদায়ীক বাংলাদেশে স্বাধীনতাবিরোধী ও জঙ্গীবাদী গোষ্ঠির মূল হোতা বাবুনগরী ও মামুনুলকে অবিলম্বে হুকুমের আসামী করে গ্রেফতারকৃত ৩৩ জনের সাথে বিচারের মুখোমুখি করার জোর দাবী জানাচ্ছি। সাথে সাথে সারাদেশে জামাতী-হেফাজতি ওয়াজ মাহফিলের নামে সকল প্রকার উস্কানী বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্ট কওৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছন।
গ্রেফতারকৃত মূল আসামী হেফাজতি নেতা শহিদুল ইসলাম স্বাধীনকে মিথ্যার আশ্রয় নিয়ে যুবলীগের ইউনিয়ন সভাপতি বানিয়ে জনগনের দৃস্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে যে সকল অসৎ মিডিয়া অপচেস্টা চালিয়েছে, আমরা তাদেরও বিচার দাবী করছি।
এছাড়াও মাগুড়ায় চিঠি দিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি ধর্মান্তরিত হওয়ার যে আহ্বান জানানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। মুজিব জন্মশতবর্ষ ও বাংলাদেশের সূবর্ণ জয়ন্তী পালনকালে একটি চিহ্নিত অপশক্তি দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরী করতে সচেস্ট রয়েছে বলেই আওয়ামী লীগনেতৃবৃনদ মনে করছে এবং এই অপশক্তিকে এখনই সম্মিলিতভাবে রুখে দেয়ার আহবান জানিয়েছেন ।

বিবৃতিদাতারা হলেন.
বীর মুক্তিযাদ্ধা ড. প্রদীপ রন্জন কর, প্রকৌ: মোহাম্মদ আলী সিদ্দিীকী, বীর মুক্তিযাদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযাদ্ধা মকবুল তালুকদার, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, তোফায়েল আহমদ চৌধূরী, রমেশ নাথ, বীর মুক্তিযাদ্ধা মিজানুর রহমান চৌধূরী, বীর মুক্তিযাদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযাদ্ধা শওকত আকবর রীচি, বীর মুক্তিযাদ্ধা মুন্সী বশিরউদ্দিন, বীর মুক্তিযাদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযাদ্ধা কামরুল হাসান চৌধূরী, এ্যাড. শাহ মো: বখতিয়ার আলী, এম এ করিম জাহাঙ্গীর, জালাল উদ্দিন জলিল, মোঃ কায়কোবাদ খাঁন, শরিফ কামরুল আলম হীরা, সাংবাদিক হেলাল মাহমুদ,আখতার হোসেন, সিরাজুল ইসলাম সরকার, মমতাজ শাহনাজ, রুমানা আক্তার, এ্যাড নিজাম আহমেদ, মন্জুর চৌধুরী, সাদেকুল বদরুজ্জামান পান্না, খন্দকার জাহিদুল ইসলাম,শহিদুল ইসলাম,ফিরোজ আহমেদ প্রমুখ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি