1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সিলেটে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই কারী চক্রের ২ আসামি কারাগারে। - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ad

সিলেটে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই কারী চক্রের ২ আসামি কারাগারে।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৬৩৯ Time View

সিলেটে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই কারী চক্রের ২ আসামি কারাগারে।

 

রহিম উদ্দিন সিলেট জেলা প্রতিনিধি ::
সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন, দক্ষিণ সুরমার আজমতপুর গ্রামের মৃত তৈমুছুর রহমানের ছেলে মো. শাহ আলম মিটু ( ২৮) ও জালালাবাদ থানার লামারগাঁওয়ের ফরিজ উদ্দিনের ছেলে রুবেল আমীন ( ২৯)।

আজ শুক্রবার ( ২ এপ্রিল) দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোগলাবাজারের সমসপুর গ্রাম থেকে তাদের আটক করে র‌্যাব -৯।

এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অটোরিকশাসহ রুবেল ও মিটুকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি