
মো: এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধি: নীলফামারীর ডোমারে উপজেলা চেয়ারম্যান তোয়ায়েল আহম্মেদকে রাজাকার পুত্র আখ্যা দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির অনুষ্ঠানে তার হাতে জাতীয় পতাকা উত্তোলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ডোমারের বীর মুক্তিযোদ্ধারা। শনিবার দুপুরে শহরস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত জনাকীর্ন এক সংবাদ সম্মেলনে সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা নুরন-নবী তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৫ ডিসেম্বর ২০১৯ এ প্রকাশিত রাজাকারের তালিকায় তোফায়েল আহম্মেদের বাবা মো: শওকত আলী ১০২৫, দাদা চাটি মাহমুদ ১০৬১, এবং নানা ছমির উদ্দিন ১০২৪ নং ক্রমিকে তাদের নাম রাজাকারের তালিকায় প্রকাশিত হয়। তাদের দাবী অনেক রক্তে অর্জিত লাল সবুজ পতাকা কোন রাজাকার পুত্র কলস্কিত করুক এটা কোন বীর মুক্তিযোদ্ধা মানতে পারেনা। এরই ধারাবাহিকতায় আমরা তখন থেকেই এই রাজাকার পরিবারের সন্তানের হাতে জাতীয় পতাকা উত্তোলনের ঘোর বিরোধিতা করে জাতীয় দিবস গুলোতে, পতাকা উত্তোলন বর্জন করে আসছি। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। বিষয়টি নিয়ে আমরা ডোমারের বীর মুক্তিযোদ্ধারা নিলফামারী জেলা প্রশাসক মহদয়কে জাতিয় পতাকা উত্তোলন পর্বে রাজাকার পুত্র উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মকে বিরত রাখার জন্য, লিখিত আবেদন ও অনুরোধ জানানোর পরেও তা কার্যকর না হওয়ায় এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে কতিপয় মুত্তিযোদ্ধা রাজাকার পুত্রের পক্ষালম্বন করে মিথ্যা, বানোয়াট ও জাল স্বাক্ষরের মাধ্যমে গত ৩০/০৩/২১ ইং তারিখে সংবাদ সম্মেলনেরও প্রতিবাদ জানাচ্ছি। এসময় অন্যান্নর মাঝে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, কবির হোসেন দুলু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর পক্ষে ডোমার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান চয়ন প্রমূখ। এসময় সেখানে প্রায় অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
#
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
০১৭১৪৯৪৭১২৭
Leave a Reply