1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সিলেট এয়ারপোর্ট রোডস্থ ৩৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১। - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
ad

সিলেট এয়ারপোর্ট রোডস্থ ৩৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১।

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১৮৪ Time View

সিলেট এয়ারপোর্ট রোডস্থ ৩৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১।

 

সিলেট ব্যুরো:
সিলেট ৩৪ লিটার চোলাই মদসহ নীলমনি চন্দ্র নাথ (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি সিলেটের গোলাপগঞ্জের দক্ষিনভাগ (রামপা) এলাকার মৃত নগেন্দ্র চন্দ্র নাথের ছেলে।

সোমবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে র‌্যাব-৯ সিলেটে মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রোববার (১১ এপ্রিল) রাত ১১ টার দিকে এসএমপির এয়ারপোর্ট থানার আম্বরখানা টু এয়ারপোর্ট রোডস্থ সবুজসংঘ গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি