1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রংপুর সিটি প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ad

রংপুর সিটি প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ২০৫ Time View

রংপুর সিটি প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ
রংপুরে করোনার সংক্রমণ রোধে জনসাধারণের মাঝে সিটি প্রেসক্লাব মাস্ক বিতরণ করেছে। আজ মঙ্গলবার দুপুরে কর্মসূচীর উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। এসময় সংহতি প্রকাশ করেন রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। মাস্ক বিতরণ অনুষ্ঠানে সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি মহি উদ্দিন মহি, শ্রম বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান নান্নু,

নির্বাহী সদস্যও সাবেক ছাত্রনেতা তাপস সরকার পাপ্পু, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলার, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অবিনাস কুমার, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কার্যকরী সদস্য জুয়েল আহমেদ, দপ্তর সম্পাদক আলী হায়দার রনি, সদস্য রেজাউল করিম জীবন, আল আমিন, এসএম শহিদুল ইসলাম, ফুয়াদ হাসান, আকতারুল জামান আকতার, শাহ নেওয়াজ জনি, নূর মোহাম্মদ প্রমুখ। পরে নগরীর প্রধান সড়কের বিভিন্ন পয়েন্টে জনসাধারণকে করোনা প্রতিরোধে করণীয় লিফলেট ও মাস্ক বিতরণ করেন।#

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি