
নূরুল ইসলাম’কে মেম্বার হিসেবে দেখতে চায় ১নং ওয়ার্ডবাসী
সোহেল মিয়াঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার হিসেবে মোঃ নূরুল ইসলাম নূরুকে দেখতে চায় ওয়ার্ডবাসী।
নূরুল ইসলাম ১নং ওয়ার্ডের পূর্বচাইরগাঁও গ্রামের –বীর মুক্তিযুদ্ধা আব্বাস আলীর -পুত্র।
নূরুল ইসলাম একজন উদার মনের মানুষ গরীবের বন্ধ, তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে এলাকার সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষেদের সেবা দিয়ে আসছে, জনসেবা মূলক, সামাজি ও সাংস্কৃতিক কাজের কারণে সাধারণ মানুষের কাছে নূরুল ইসলাম অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
১ নং ওয়ার্ডে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানতে চাইলে, স্থানীয় সাধারণ জনগণ বলেন–
ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের মানুষ যে সুযোগ সুবিধা, গুলি ভোগ করছে আমরা তা থেকে বঞ্চিত , যারা বিজিডি, বিজিএফ সহ সরকারের দেওয়া বিভিন্ন অনুদান যারা পাওয়ার যোগ্য তারা না পেয়ে, পাচ্ছে জনপ্রতিনিধির আত্মীয় ও এজেন্টরা। দেশের সর্বত্র ব্যাপক উন্নয়ন হলেও এই ওয়ার্ডটি রয়ে গেছে অবহেলিত! যার কারণে এই অবহেলিত এলাকার উন্নয়নের জন্য নূরুল ইসলামের মতো সৎ নিষ্টাবান ও যোগ্য একজন ব্যাক্তিকে জনপ্রতিনিধি চায় সাধারণ জনগণ।
স্থানীয়রা আরো বলেন, প্রয়োজন মনে হলে আর্থিক ভাবে ও এলাকার মানুষকে সাহায্য করে যাচ্ছেন, আমরা চাই নূরুল ইসলাম জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এভাবে আমাদের পাশে দাড়াঁনো অব্যাহত রাখুক।
এব্যাপারে জানতে চাইলে নূরুল ইসলাম বলেন, ১নং ওয়ার্ডবাসী আমি প্রবাসে থাকা অবস্থায় আমার আত্মীয় স্বজনদের কাছে বলে আসছে তারা আমাকে মেম্বার হিসেবে দেখতে চায়, এবং আমার সাথে অনেকে মোবাইলে যোগাযোগ করলে আমি তাদের আসস্থ করি ওয়ার্ডবাসী যদি মনে করে আমার দ্বারা তাদের উন্নয়ন সম্ভব এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে বলে তাহলে আমি নির্বাচন করব, এবং আমি দেশে আসার পর থেকে দেখছি ওয়ার্ডের মানুষ আমাকে বলছে আপনাকে আমরা মেম্বার বানাতে চাই। তাই আমি মনে করি মানুষ যেহেতু বলছে আমাকে তাদের পাশে রাখতে তাহলে আমিও মনে করি তাদের পাঁশে সবসময় থাকতে হলে সুবিধা বঞ্চিতদের সুবিধা ফিরিয়ে দিতে প্রয়োজন নেতৃত্ব, আর নেতৃত্ব দিতে হলে প্রয়োজন অভিভাবক হওয়া আর একজন মেম্বার একটা ওয়ার্ডের অভিভাবক, তাই আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করব। এবং আমি মনে করি আমি নির্বাচনে অংশ গ্রহন করলে ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
Leave a Reply