1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
না ফেরার দেশে চিএ নায়িকা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ad

না ফেরার দেশে চিএ নায়িকা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী

মোঃ এনামুল হক রংপুর বিভাগীয় প্রধান
  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ১৩১ Time View

বাংলাদেশের ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী আর নেই।

শুক্রবার দিবাগত রাত (১৭ এপ্রিল, ২০২১ ইং) ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান কবরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে ফেসবুকে লিখেছেন, ‘চলে গেলেন কবরী আপা (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন..)।

এর আগে গেলো ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। অবশেষে করোনায় আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমালেন কবরী।

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। এরপর শুধুই নিজেকে মেলে ধরার গল্প। বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ এমন অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিন। নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন কবরী।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি