1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গোবিন্দগঞ্জে পানির গভীর কুপে পড়ে দুই ভাইয়ের মৃত্যু - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ad

গোবিন্দগঞ্জে পানির গভীর কুপে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

সাজাদুর রহমান সাজু গোবিন্দগন্জ(গাইবান্ধা) প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১৩২ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানির ট্যাঙ্ক সাদৃশ্য গভীর কূপে পড়ে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু খবর পাওয়া গেছে। নিহত দুইব্যক্তি হলেন হাসান (৩০) ও হাবিবুর (২৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই।

সোমবার (১৯ এপ্রিল) ভোর চারটার দিকে দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের আফতাব উদ্দিনের দুই ছেলে ।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান, ভোরে মৃত হাবিবুর তার স্ত্রীকে নিয়ে ওয়াশরুমে যায়। সেখান থেকে ফেরার পথে বাড়ির মধ্যে থাকা অরক্ষিত পানির ট্যাঙ্কে (গভীর কূপ) পড়ে গেলে চিৎকার দেন। এসময় ভাই হাসান ও প্রতিবেশি মিণ্টু উদ্ধারের জন্য এগিয়ে আসলে তারাও ওই কূপে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত মিণ্টুসহ মৃত হাসান ও হাবিবুরকে উদ্ধার করে। এ ঘটনায় আহতদের নিকটস্থ পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

একাধিক মৃত্যুর খবরে এলাকার লোকজন ওই বাড়িতে ভীড় করছে।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি