1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কুড়িগ্রামে মিললো নববধূর লাশ,অলংকার নিয়ে উধাও স্বামী,, - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ad

কুড়িগ্রামে মিললো নববধূর লাশ,অলংকার নিয়ে উধাও স্বামী,,

সোহেল রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১৭১ Time View

কুড়িগ্রামে ঘর থেকে কম্বল মোড়ানো অবস্থায় এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

সোমবার(১৯ এপ্রিল) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা দালারপাড় গ্রামে এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান, মাসখানিক আগে ওই এলাকার আবদার আলীর ছেলে হাফিজুর রহমান হাবুর (৩০) সাথে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আব্দুছ সালামের মেয়ে তারা মনি (১৮) এর বিয়ে হয়। বিয়ের এক মাস যেতে না যেতেই লাশ হলো তারামনি।

নিহত তারা মনির বাবা আব্দুছ ছালাম ও তার ভাবী আফরাজা বেগম জানান, সকালে মোবাইলে খবর পায় তাদের তারামণি বিষপান কর আত্মহত্যা করেছে। খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে আসলে দেখেন তার শরীরের বিভিন্ন জায়গায় ফোলা ও ক্ষতের চিহ্ন এবং বালিশে মধ্যে রক্তের দাগ। গায়ে বিষের গন্ধও ছিলো না। নাকেও নাকফুল নেই। নাকফুল নিয়ে উধাও হয়েছে জামাতা হাফিজুর রহমান হাবু।

তবে ছেলের মা হাছনা বেগম জানান, সেহেরীর সময় ছেলে ও ছেলের বউকে সেহেরী খাওয়ার সময় ডাকাডাকি করেন। পরে সকালে ছেলের বউকে ডাকতে গেলে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন কম্বল দিয়ে মোড়ানো পুত্রবধূ। ছেলেও ঘরে নেই। কোথায় গেছেন জানেন না। একই কথা বলেন হাফিজুরর ছোট ভাই হাসান আলী (১৩)।
এছাড়াও ছেলের এর আগে আরও ২টি স্ত্রী ছিলা বলেও জানান স্থানীয়রা।

এ ব্যাপার নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে । আপাতত একটি ইউডি মামলা নেয়া হয়েছে। লাশ ময়না তদন্তেরর জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। রিপার্ট পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি