1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গোবিন্দগঞ্জে সর্বাত্মক লকডাউন পালিত কঠোর অবস্থানে প্রশাসন - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ad

গোবিন্দগঞ্জে সর্বাত্মক লকডাউন পালিত কঠোর অবস্থানে প্রশাসন

গোবিন্দগন্জ(গাইবান্ধা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১১৯ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এবার প্রথম দিন থেকেই সর্বাত্মক লকডাউন পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসন থেকেছেন সদাতৎপর। তারা ছিলেন সব সময় কঠোর অবস্থানে। ফলে মানুষ বাড়ি থেকে বের হয়েছেন কম, দোকানপাট এখন আর খোলা থাকছেনা বললেই চলে। ছোটখাট যান চলাচলও বন্ধ হয়ে গেছে।

জরুরি সেবার আওতায় ওষুধের দোকান, ফার্মেসী কাঁচা বাজারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দোকান পাট খোলা রয়েছে।কাঁচাবাজার ও মাছ বাজারে সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের ভিড় দেখা গেছে। বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেছে অধিকাংশ মানুষ।

সোমবার (১৯এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানের নেতৃত্বে থানা পুলিশ শহরের থানা মোড় চারমাথা কাচা বাজারে রাজমতি মোড় চতুরঙ্গ মোড় অবস্থান নিয়ে লকডাউনের ৬ষ্ঠ দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া বন্ধে টহল অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বাস্থ্যবিধি মানাতে শহরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা।

এবং গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে লকডাউন বাস্তবায়নে টহল অব্যাহত রাখেন।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি