1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বাগমারা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা, মাস্ক বিতরণ ও ইফতার মাহফিল। - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ad

বাগমারা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা, মাস্ক বিতরণ ও ইফতার মাহফিল।

রুস্তম আলী শায়ের বাগমারা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১৭১ Time View

বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাগমারা উপজেলা কৃষকলীগ একটি আলোচনা সভার আয়োজন করে । উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বাবুর সঞ্চালনায় ও উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক দুলুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মহসিন আলী প্রাং।

সকাল ১০টায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ আবুল কাশেম,সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ফুয়াদ,যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ কামরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্প্রতি হেফাজত কর্মী কর্তৃক কক্সবাজারে কৃষকলীগ নেতার পায়ের রগ কেটে দেয়ারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় নেতৃবৃন্দ। আলোচনা শেষে বাংলার মাটি থেকে জঙ্গিবাদ মৌলবাদ রুখে দেয়ার এবং সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন কৃষক লীগ নেতৃবৃন্দ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি