1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
জুড়ীতে তরমুজের দাম বেড়েছে দ্বিগুণ - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ad

জুড়ীতে তরমুজের দাম বেড়েছে দ্বিগুণ

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ১৪১ Time View

 

মৌলভীবাজার, জেলার জুড়ী উপজেলার নিউমার্কেটের সম্মুখে ভবানীগঞ্জ বাজার তরমুজ ব্যবসায়ীরা বলেন, রোজার শুরুতেই বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে তরমুজের দাম বেড়েছে দ্বিগুণ। প্রথম রমজানের শুরু হয়েছে ব্যবধানে তরমুজের দাম প্রতিটার দাম ৬০০ টাকা বেড়েছে।

জুড়ী উপজেলায় ঘুরে ঘুরে দেখা গেছে, গত বছর যে তরমুজ ১৫০ থেকে ২০০টাকা দরে বিক্রি হয়েছিল সেই তরমুজ এবার বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০টাকায়।

বিক্রেতারা বলছেন, রোজায় তরমুজের চাহিদা বেড়েছে। কিন্তু লকডাউনের কারণে সেই পরিমাণ তরমুজ আসছে না। ফলে চাহিদার তুলনায় কলা কম থাকায় দাম বেড়েছে।

ক্রেতারা বলছেন, রোজা রাখার পর প্রচুর পানির দরকার হয়। তরমুজ খেলে শরীর ঠাণ্ডা হয়। পানির পিপাসাও কমে। তাই তরমুজ খাওয়া ভাল। কিন্তু মৌসুমি ফল হওয়ার পরেও কেজিপ্রতি তরমুজের দাম অনেক বেশি।

তারা বলেন, বিশ্বের সব দেশেই রমজান মাসে পণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসেন ব্যবসায়ীরা। যাতে রোজাদাররা ভালোভাবে রোজা পালন করতে পারেন। কিন্তু আমাদের দেশে উল্টো। রোজার আগের দাম কম থাকলেও রোজার আসতে না আসতেই দাম বাড়ায়।

ব্যবসায়ীরা জানান, আজ শুক্রবার ২৩/০৪/২০২১ তরমুজ বিক্রি করেছি ৩৫ টাকা কেজি। আজকে কেনাই পড়েছে ৪০ টাকা। এখন আপনিই বলেন আমি কত টাকা বিক্রি করব। আমি ৪৫ টাকা কেজি বিক্রি করছি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি