1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
হবিগঞ্জে ৪১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার করেছে র‌্যাব - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
ad

হবিগঞ্জে ৪১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার করেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৩২ Time View

হবিগঞ্জে ৪১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার করেছে র‌্যাব

ব্যুরো প্রধান:

সিলেট র‌্যাব-৯ এর একটি দল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীর রুস্তমপুর থেকে ৪১ কেজি গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে নবীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে। পরে বুধবার দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন খাড়াই গ্রামের আলকাছ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫) ও একই থানাধীন উত্তরবড় কাফন গ্রামের আশিক আলীর ছেলে তাইবুর রহমান (২৮)।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি