1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ভোলায় কুখ্যাত মাদক সম্রাট হানিফ ও তার সহযোগী শাহিন আটক - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ad

ভোলায় কুখ্যাত মাদক সম্রাট হানিফ ও তার সহযোগী শাহিন আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মে, ২০২১
  • ১৬৫ Time View

ভোলায় কুখ্যাত মাদক সম্রাট হানিফ ও তার সহযোগী শাহিন আটক

ভোলা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলার ৫নং বাপ্তা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৌদ্দঘর তেমাথা নামক স্থান হইতে ৩৮ পিস ইয়াবাসহ আলোচিত মাদক ব্যবসায়ী হানিফ ও তার সহযোগি শাহিনকে আটক করেছে পুলিশ। রবিবার (২ মে) দুপরে এই দুই আলোচিত মাদক ব্যবসায়ীকে আটক করে ভোলা সদর মডেল থানা পুলিশ।

ভোলা সদর মডেল থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ এর সার্বিক তত্বাবধানে, এসআই মোঃ ফিরোজ আল মামুন, এসআই রঞ্জিত সরকার, এএসআই আরিফুল ইসলাম-১ এবং সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী হানিফ ও তার সহযোগী শাহিনকে আটক করে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৮ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। মাদক ব্যবসায়ী হানিফ সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন এর ছেলে। ও মাদক ব্যবসায়ী শাহিন পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ নসির মালের ছেলে। পুলিশ জানায় আলোচিত মাদক কারবারি হানিফ চিহ্নিত মাদক ব্যবসায়ী তাকে আরো কয়েকবার আটক করে পুলিশ। এবং বর্তমানে মাদক মামলা প্রক্রিয়াধীন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি