1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আদালতের রায় অমান্য করে রাজাপুরে সরকারি জায়গায় পাকা ভবন নির্মাণের অভিযোগ - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ad

আদালতের রায় অমান্য করে রাজাপুরে সরকারি জায়গায় পাকা ভবন নির্মাণের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৭৩ Time View

রিয়া আক্তার রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে আদালতের রায় অমান্য করে সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে সৈয়দ মামুন হোসেনের বিরুদ্ধে। রবিবার দুপুরে উপজেলার পুটিয়াখালী মীরের হাট এলাকায় ‘রাজাপুর- আমুয়া- বামনা পাথরঘাটা’ আঞ্চলিক মহাসড়কের পাশেই এ ঘটনা ঘটে। সৈয়দ মামুন উপজেলার পুটিয়াখালী এলাকার সৈয়দ রুস্তুম আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, স্থানীয় মৃত হোসেন আলীর এক ছেলে রুস্তুম আলী সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ শুরু করেন। তার অপর ভাই ফারুক হোসেন ঐ জমি নিজের দাবী করে আদালতে যায়। আদালত সরেজমিন প্রতিবেদন বিশ্লেষন করে ২০১৫ সালের ৩১ মার্চ রায় দেন। রায়ে উল্লেখ করেন যে ঐ জমি তাদের দুই পক্ষের কারোই নয়। ইহা সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন সরকারি জমি। তার পরেও আদালতের রায় অমান্য করে সৈয়দ মামুন জোড়পূর্বক ভবনের বাকি কাজ শুরু করেন।

অভিযুক্ত সৈয়দ মামুন জানায়, তিনি ঢাকায় ছিলেন আদালতের রায়ের ব্যাপারে তিনি কিছুই যানে না।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুজা মÐল বলেন, গালুয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ঘটনা স্থলে পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি উচ্ছেদ নোটিশ জারি করে স্থাপনা ভেঙ্গে ফেলা হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি