1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আমাকে কিল-ঘুসি মারা হয়, নিয়ে গেছে ফোন-মানিব্যাগ: নাসীরুদ্দীন - dainikbijoyerbani.com
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ad

আমাকে কিল-ঘুসি মারা হয়, নিয়ে গেছে ফোন-মানিব্যাগ: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩১ Time View

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেছেন, হামলার সময় তাকে কিল-ঘুসি মারা হয় এবং তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ এলাকা থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, নামাজ শেষে বের হওয়ার পরপরই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় এনসিপি নেতাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।

পাটওয়ারী তার ফেসবুক পোস্টে দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু হয়।

তিনি জানান, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, তাকে লক্ষ্য করে কিল-ঘুসিও মারা হয় এবং হামলাকারীরা তার মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি