1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ওসি সুমন কুমার মহন্ত,র বিশেষ অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী বিপ্লব গ্রেফতার - dainikbijoyerbani.com
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ad

ওসি সুমন কুমার মহন্ত,র বিশেষ অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী বিপ্লব গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৭ Time View

এস এম মাসুদ রানা ( দিনাজপুর )বিরামপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ পুড়িয়া হেরোইনসহ বিপ্লব হোসেন (২৬) নামক ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিল্পব হোসেন পৌর শহরের পূর্ব জগন্নাথপুর স্কুলপাড়া কেডিসি রোড মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পৌর শহরের স্কুলপাড়া কেডিসি রোডে এক যুবক হেরোইন বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১৬ পুড়িয়া হেরোইনসহ বিল্পব হোসেনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পৃর্বক রবিবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি