1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় গাঁজা সেবনের অপরাধে তিন তরুণকে কারা ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত  - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ad

কলাপাড়ায় গাঁজা সেবনের অপরাধে তিন তরুণকে কারা ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত 

কলাপাড়া প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬ Time View

পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবনের অপরাধে মো: রাহাত (২৩), শান্ত পাল (২২) ও শান্ত হাওলাদার (২০) নামের তিন তরুণ কে কারা ও অর্থ উভয়দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ মে) রাত ১০ টার দিকে কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে এ দন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটি যৌথ দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। ধৃত তরুণদের একজনের বাসা পৌরশহরের রহমতপুর,আরেকজনের বাসা বাদুরতলী,অপরজনের বাসা নাচনাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী এদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক বলেন, মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে কলাপাড়া উপজেলা প্রশাসনের নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি