
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রবিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের সাগরপাড়ে স্থানীয়রা মরদেহটি তীরে পড়ে থাকতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জোয়ারের পানিতে বা ঢেউয়ের তোড়ে মরদেহটি নাওয়াপাড়া গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন সাগরপাড়ে এসে আটকে যায়। খবর পেয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
এবিষয়ে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাড়ি ইনচার্জ নয়ন কারকূন বলেন, সাগরপাড়ে ভেসে আসা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখন পর্যন্ত নাম ঠিকানা সনাক্ত হয়নি।
Leave a Reply