1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় নদী মোহনায় অর্ধগলিত লাশ উদ্ধার - dainikbijoyerbani.com
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ad

কলাপাড়ায় নদী মোহনায় অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৬ Time View

সৈয়দ মো. রাসেল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার রাত ১২টার দিকে ধুলাসার ইউপির চর ধুলাসার এলাকার রামনাবাদ নদী মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আটটার দিকে রামনাবাদ চ্যানেলে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে মহিপুর থানা পুলিশকে খবর দিলে তারা রাত বারোটার দিকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটির উপরিভাগের চামড়া উঠে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারনা, দু’দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার থেকে পরে যাওয়া জেলের লাশ হতে পারে এটি।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে । লাশের পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত আছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি