1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কারিনা কায়সার আর নেই - dainikbijoyerbani.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ad

কারিনা কায়সার আর নেই

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮১ Time View

ছবি: সংগৃহীত

লিভারজনিত জটিলতায় মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ।

তিনি জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ কারিনার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। এরপর চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই লিভার-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে যকৃৎ প্রতিস্থাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

পরিবারের সদস্যরা জানান, শুরুতে সাধারণ শারীরিক অসুস্থতা মনে হলেও পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে তিনি হেপাটাইটিস-এ আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। সংক্রমণ বাড়তে থাকায় গত শুক্রবার তার লিভার ফেইলিউর হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাণ ও অভিনয়ের মাধ্যমে কারিনা কায়সার তরুণদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তার অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গন ও ভক্তদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

জেবি/জেএইচআর

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি