1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গলাচিপায় ইউপি নির্বাচনে ছিনতাইকৃত ইভিএম মেশিন উদ্ধার ও এর সাথে জড়িত গ্রেফতার - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
ad

গলাচিপায় ইউপি নির্বাচনে ছিনতাইকৃত ইভিএম মেশিন উদ্ধার ও এর সাথে জড়িত গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২১৪ Time View

মোঃমাজহারুল ইসলাম মলি

গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি:

১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে পটুয়াখালীর গলাচিপায় পানপট্টি ইউনিয়নের নির্বাচনে ব্যবহৃত ছিনতাইকৃত ইভিএম মেশিন উদ্ধার ও এর সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টায় গলাচিপা থানা কমপ্লেক্সের সামনে উদ্ধারকৃত ইভিএম মেশিন ও গ্রেফতারকৃতদের সামনে বিষয়টি নিশ্চিত করেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ এম আর শওকত আনোয়ার। ছিনতাইয়ের এর সঙ্গে জড়িত পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রামর্দন গ্রামের আমির হাওলাদার এর ছেলে জামাল (৪০), একই গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে জাকির (৩৮) ও হানিফ হাওলাদার এর ছেলে জীবন (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে এম আর শওকত আনোয়ার জানান, ইভিএম মেশিন ছিনতাই এর সাথে জড়িত সবাইকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি